মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ফিলিং স্টেশন পরিদর্শন

বগুড়ার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন। পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রবিবার (৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। পরবর্তীতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়ায় গ্রামে একটি বিস্কুট ও চানাচুর তৈরির কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত খাবার সামগ্রী উৎপাদন করায় সেখানে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইলপুনিয়া গ্রামের মৃত হারুনুর রশিদের স্ত্রী রেনুকা বেগম (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এরপর জ্বালানী তেলের মজুদ, বিক্রয় ও ব্যবস্থাপনা মনিটরিংয়ের উদ্দেশ্যে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জ্বালানী তেলের মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, গ্রাহকদের নিকট বিক্রয়ের রশিদ প্রদান করা, অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রয় না করা, বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সীমা বজায় রাখাসহ প্রযোজনীয় নির্দেশনা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। সেসময় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।

এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীর আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশের সময়: ০৭:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬