শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, এসএম আসিফ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩ হাজার ২৫০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এছাড়া ১২০ জন কৃষককে তিল বীজ দেওয়া হয়। প্রতি জনকে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৮০ জন কৃষককে মুগ বীজ দেওয়া হয়। প্রতি জনকে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির বলেন, ‘এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, বিতরণকৃত বীজ ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাবেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও আগ্রহী হবেন।

প্রকাশের সময়: ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬