গাইবান্ধার সাদুল্লাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে বৈশাখী শোভাযাত্রা শেষে দিনব্যাপী গ্রামবাংলার এতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন, থানার ওসি একেএম হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারী সিরাজুল ইসলামসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 












