মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রিকশা চালাতে গিয়ে সাদুল্লাপুরে লাশ হয়ে ফিরল যুবক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক জীবিকার তাগিদে গাজীপুর জেলায় রিকশা চালাতে যান। সেখানে রাস্তা পার হতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) ওই যুবকের মরদেহ উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের বাড়িতে পৌঁছাছে। এসময় স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাস যেনো ভারি হয়ে ওঠে। পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিহত রফিকুল ইসলাম পাতিল্যাকুড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।

স্বজনরা জানায়, দরিদ্র পরিবারের রফিকুল ইসলাম জীবিকা নির্বাহের জন্য পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় রিকশা চালিয়ে বসবাস করতেন। এরই মধ্যে গত ১১ এপ্রিল টঙ্গী এলাকায় সড়ক পার হতে একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মারাত্নক আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকালের দিকে মারা যায়।

এ তথ্য নিশ্চিত করে নিহতের চাচা আতিকুরজ্জামান মিলন বলেন, রফিকুল ইসলাম অত্যান্ত নম্রভদ্র ছিলেন। তার অকালমৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমরা শোকাহত।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমাদের এলাকার রফিকুল ইসলাম নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ব্যাপারটি লোকমুখে শুনেছি।

জনপ্রিয়

গাজীপুরে রিকশা চালাতে গিয়ে সাদুল্লাপুরে লাশ হয়ে ফিরল যুবক

প্রকাশের সময়: ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬