শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবি মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার বালাসীঘাট এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ।

‎এ সময় বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচারক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর আমজাদ হোসেন, সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ অনেকে।

‎বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবি মানববন্ধন

প্রকাশের সময়: ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬