গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১০ মে) বিকেলের দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া উপজেলার উদাখালী উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় এরশাদ মিয়া মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছেলেন। পথিমধ্য দক্ষিণ মদনেরপাড়া নামকস্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে এরশাদ মিয়া নিহত হন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ওইস্থানে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এসময় ট্রাকটি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














