রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাস্ক না পরায় জরিমানা

টাঙ্গাইলে মাস্ক না পরায় তিনজনকে আট শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মার্চ) বিকেলে এ জরিমানা করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের গুরত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এ সময় জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি।
ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পরে চলাচল করায় তিনজনকে আট শ টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনপ্রিয়

টাঙ্গাইলে মাস্ক না পরায় জরিমানা

প্রকাশের সময়: ১১:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১