শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে মিললো ইয়াবা, কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি মোটরসাইকেল থেকে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে মোটরসাইকেলটিসহ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দসহ মিন্টু মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলু মিয়া ও মোছাঃ মর্জিনা বেগম দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ২ টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর রাইগ্রামের কাঁচা রাস্তার উপর একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করা হয়। এতে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ, দুটি পুরাতন এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দসহ মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার মিন্টু মিয়াকে এবং জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোটরসাইকেলে মিললো ইয়াবা, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬