রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের আনাচে-কানাচে উন্নয়ন সাধিত হয়েছে: হুইপ গিনি

জাতীয় সংসদরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক উন্নয়ন সাধিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেল ব্রিজ সংলগ্ন একটি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ গিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নপূরণে সোনার দেশ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

এসময় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউর আলম, সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোলস্না, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে হুইপ গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পৌরসভার পার্লসের মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কে উজির ধরনীবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জনপ্রিয়

দেশের আনাচে-কানাচে উন্নয়ন সাধিত হয়েছে: হুইপ গিনি

প্রকাশের সময়: ০৭:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১