গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লব মিয়া(২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার(১৭ মার্চ) উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পল্লব মিয়া বরিশাল গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার পল্লব মিয়া পাশ্ববর্তী বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে সে পুকুরে বৈদ্যুতিক সেচপাম্প (মটর) সংযোগ দিতে গিয়ে অসাবধানতায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পলাশবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, হাসপাতাল থেকে পল্লবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















