শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলজাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, শিক্ষার্থী শেখ নাসিম মর্তুজা, নাজিফা ইভা প্রমূখ বক্তব্য রাখেন।

ইনোভেশন কার্যক্রমে ১৩টি স্টলে উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬