রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিনামূল্যে ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করলো একদল যুবক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো একদল যুবক। ‘ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই যুবকরা রক্তের গ্রুপ পরীক্ষা করে।

বুধবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফ আল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করেন ডা. রাব্বি সরকার ও ডা. মেহেদী হাসান বাপ্পি। এসময় সুবিধাভোগিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের সদস্য আহসান হাবিব, আখিরুল ইসলাম, জাহিদ হাসান, শাহ আলম, সৌরভ সরকার, খোকন মিয়া, উৎপল সরকার, রফিক কনক, সরকার মাহতাব হাসান, সজিব সরকার, সবুজ শেখ, সুজন মিয়া, আল ইমরান পাপ্পু, রিপা আক্তার, রংলাল তুষার, ফুহাদ হাসান, মাহাবুর ইসলাম, শাকিল মিয়া প্রমুখ।

জনপ্রিয়

বিনামূল্যে ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করলো একদল যুবক

প্রকাশের সময়: ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১