রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪১তম বিসিএস : পুলিশের বিশেষ নির্দেশনা

সড়কে যানজট থাকতে পারে এমন আশঙ্কায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একইদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া কিছু কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধও থাকবে।

সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব-স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

জনপ্রিয়

৪১তম বিসিএস : পুলিশের বিশেষ নির্দেশনা

প্রকাশের সময়: ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১