সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

গাইবান্ধা পৌরসভার ময়লা বহনকারী ট্রাকের ছাপা পড়ে মাসুদ মিয়া (৩০) নামের এক মসজিদের খাদেম নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) গাইবান্ধা শহরের সাদুল্লাপুর সড়কের পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া গাইবান্ধা খানকা শরীফ মডেল মসজিদের খাদেম ছিলেন। তিনি গাইবান্ধা শহরের জুম্মাপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার জুম্মার নামাজের জন্য মাসুদ মিয়া মোটরসাইকেলযোগে মসজিদের দিকে রওনা হয়। এরই মধ্যে ময়লা বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলে মাসুদ মিয়া মারা গেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

গৃহবধূর মরদেহ উঠানে ফেলে পালালো স্বামী ও তার পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

প্রকাশের সময়: ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬