সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

“ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিএনপি নেতা সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখসহ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল রায়। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সমবায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

প্রকাশের সময়: ০৫:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬