সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলার চকমামরোজপুর এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার মামলার প্রধান আসামি নোবেল মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৬ জুলাই) র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি নোবেল মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ৮ জুন বিকেলের দিকে স্থানীয় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী খেলছিল। এসময় নোবেল মিয়া তার সহযোগী তারেক মিয়া (১৯) এর সহায়তায় ছাত্রীকে জোরপূর্বক খোরশেদ মন্ডলের নির্মাণাধীন বাড়ির ছাদের উপর নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে গত ১৬ জুন গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  তখন থেকে  আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এই মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবহিকতায় রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা এবং সিপিসি-১, র‌্যাব-৪, মিরপুর-১, ঢাকার যৌথ অভিযান পরিচালনা করে।  এতে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকা থেকে আসামি নোবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬