দিনাজপুরের চিরিরবন্দরে দিনের বেলা অটোভ্যানে করে ছাগল চুরি করে পালানোর সময় ২জন ছাগল চোরকে স্থানীয় লোকজন আটক করেছে। এ ঘটনাটি বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় আলোকডিহি ইউনিয়নের গছাহার ইদগাহ্ মাঠে ঘটেছে।
জানা গেছে, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের মাষ্টারপাড়ার বিদ্যুৎ সরকার পালিত ছাগলকে ওই গ্রামের ইদগাহ্ মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখে। ঘাস খাওয়ার সময় ছাগলটিকে আমিনুল ইসলাম (২২) ও শরিফুল ইসলাম (২০) অটোভ্যানে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজনের তাদের আচরণে সন্দেহ হলে রাণীরবন্দর পেট্রোলপাম্পের সামনে আটক করে নশরতপুর ইউনিয়নের গ্রামপুলিশের দফাদার মোস্তফা কামাল ও গ্রাম পুলিশ সদস্য ধর্ম রায়কে জানায়। এসময় তারা ধৃতদের নশরতপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। ধৃতরা হলেন-খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের শাহ্পাড়ার ফজলুল হক ওরফে দুলালের ছেলে আমিনুল ইসলাম (২২) ও একই এলাকার মনিরউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২০)। ধৃত আমিনুল ইসলাম জানায়, সে ছাগলটি তার শ্বশুড় বাড়ি থেকে নিয়ে আসছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















