মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি রুমসহ পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের সিট জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল জলিল মিয়ার বাড়িতে শুক্রবার সকাল ৯ টার দিকে আগুন লেগে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের দল ও
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ঘরের ৪ রুমে থাকা নগদ ৫০ হাজার টাকা, টিভি , ফ্রিজ আসবাপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভস্মিভূত হয়। এ ঘটনার শিকার অসহায় মানুষরা সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত জলিল মিয়ার ছেলে রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমারদের বাড়িতে আসার রাস্তা ভেঙে যাওয়ায় সময় মতো ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে না পারায়, বেশী সময় ধরে আগুনের তান্ডব চলছিল। যার কারনে ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা দেয়া হয়েছে। আরও সহযোগিতার টেষ্টা করা
হবে।

জনপ্রিয়

ধাপেরহাটে দুটি ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশের সময়: ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১