সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হলরুমে এ কর্মসূচির আয়োজন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার ছাত্রদল।

এ অনুষ্ঠানে শাখাটির সভাপতি ইশরাক চৌধুরী ছন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরশাদ আইয়ুব জাহিদ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শরিফ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল  ইসলাম রাকিব  সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাঈম আহমেদসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণেই দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশের সময়: ০৯:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬