বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে শুরু

বগুড়ার নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে শুরু হয়েছে। নন্দীগ্রাম উপজেলার উর্বর জমিতে বছরে ৪ বার চাষাবাদ করা যায়। এরমধ্যে ৩বার ধান ও ১বার রবিশস্যের চাষাবাদ করা হয়। এবারও এর ব্যত্যয় হচ্ছে না। এ উপজেলার কৃষকরা ৪বার ফসল উৎপাদন করতে খুবই পারদর্শী। তবুও প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে থাকে। এদিকে কৃষি কর্মকর্তারাও ফসল উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক গুরুত্ব দিয়ে আসছে। যে কারণে সবগুলো ফসল উৎপাদনে বাম্পার ফলন পাওয়া যায়। এখন এই উপজেলার কৃষকরা বৃষ্টির পানিতে জমিতে বীজতোলা থেকে শুরু করে হালচাষের মাধ্যমে জমি প্রস্তুত করে আমন ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার খরিপ-২ মৌসুমে এ উপজেলায় ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২৫০ মেট্রিক টন ধান। এই উপজেলায় বেশিরভাগ জমিতে ব্রিধান-৩৪, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-৯০, ব্রিধান-১০৩, বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধানের সবচেয়ে বেশি চাষাবাদ করা হয়। এছাড়া অন্যান্য জাতের ধানেরও চাষাবাদ করা হয়।

নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামের কৃষক আফছার আলী বলেন, আমি এবার আমন মৌসুমে ২৩ বিঘা জমিতে ব্রিধান-৩৪ জাতের চারা রোপণ করেছি। এখন ঘনঘন বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির পানিতে হালচাষ করে চারা রোপণ করতে পেরেছি। আমন ধান চাষাবাদে প্রতিবিঘা জমিতে ৮-১০ হাজার টাকা ব্যয় হয়। আর প্রতিবিঘা জমিতে ১৮-২০ মন হারে ধানের ফলন পাওয়া যায়। ধান কাটা-মাড়াইয়ের পরে বাজারমূল্য অনুযায়ী লাভের অংক গুণতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, খরিপ-২ মৌসুমী এ উপজেলায় আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে চলছে। শ্রাবণ মাসের মধ্যেই আমন ধানের চারা রোপণ কাজ সম্পন্ন হবে। আমরা ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি। এখন থেকে আমরা মাঠের দিকেই বেশিরভাগ সময় দিবো। যেনো কৃষকরা আমাদের পরামর্শ বা সহযোগিতা পায়। ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হয়। এছাড়াও উৎপাদন বৃদ্ধি হলে দেশের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আশাকরি আমন ধানের ভালো ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

নন্দীগ্রামে আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে শুরু

প্রকাশের সময়: ০৭:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬