গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আজিম উদ্দিন (৫৫) ও গোলাম মওলা (৩৫)।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন কোরোগাছা গ্রামের মৃত্যু বছির উদ্দিনের ছেলে ও গোলাম মওলা হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে হরিরামপুর ইউপি সদস্য ফিরোজ কবির বলেন, গোলাম মওলা দীর্ঘদিন ধরে অন্যের গাছ কাটা কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালের দিকে কোরোগাছা গ্রামের আজিম উদ্দিনের গাছ কাটতে যান। এসময় কাটা গাছটি বৈদ্যুতিক তারে পড়ে যায়। এতে গাছ সরাতে গিয়ে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে মারা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















