গাইবান্ধার সুন্দরগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৬০ সদস্যের এ কমিটিতে মোছাঃ জিন্নাতুন ফেরদৌসী আহবায়ক ও মোছাঃ শাপলা বেগমকে সদস্য সচিব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ডাঃ সরকার রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আহবায়ক এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ৯ জনকে।
তারা হলেন- অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, মো. মোজাহারুল ইসলাম, মো. বাবুল আহমেদ, মো. মাহমুদুল হোসেন প্রামাণিক, এম এ গাফফার মোল্লা, ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, মো. মিজানুর রহমান লিপু, মো. মুসা কালি মুল্লা ও এইচ এম মতিয়ার পারভেজ।
এ ছাড়া আহবায়ক এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে মোছাঃ জাকিউল ইসলাম রতনকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে ৬ জনকে। বাকী ৪২ জনকে করা হয়েছে সাধারণ সদস্য।
যুগ্ম আহবায়করা হলেন- মোছাঃ মারুফা আক্তার, এম মাহফুজার রহমান লেলিন, মো. আশাদুজ্জামান খন্দকার মাসুদ, মো. সুমন বসুনিয়া, মো. রাশেদুল ইসলাম ও মো. মাহমুদ হাসান রিপন।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোছাঃ শাপলা বেগম বলেন, “দলের আদর্শ ও কর্মসূচী তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবো। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইন্শ আল্লাহ।
আহবায়ক ও সাবেক প্রধান শিক্ষক মোছাঃ জিন্নাতুন ফেরদৌসী বলেন, “তখন আমি দশম শ্রেণিতে পড়ি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা হয় কোনো এক অনুষ্ঠানে। তখন উনি মাটি কেটে আমার মাথায় তুলে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উনার গলায় থাকা তাবিজের মতো কিছু একটা আমার চোখে পড়ে। সেটি হাত দিয়ে ধরলে উনি আমার দিকে তাকান এবং ধন্যবাদ জানিয়ে বলেন, এগিয়ে যাও। মূলত তখন থেকেই আমি দুর্বল এ দলের প্রতি। বাকি জীবনটা এ দলের পিছনে কাটিয়ে দিত চাই।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















