শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এরপর স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম রাশেদুন নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন ও নার্সারি মালিক রাসেল ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ শুধু লাগালেই হবে না। তার পরিচর্যা করতে হবে। সব কাজে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে হবে। গাছের ফলমূল খেলে শরীর সুস্থ থাকবে।বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে গাছের বিষয়ে জানাতে হবে।

মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জনপ্রিয়

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

লালমনিরহাটে জেলা বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশের সময়: ০৭:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬