বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম মিয়া মধ্যপাড়া আমবাগান মৃত্যু বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার মৃত্যু হয়েছে।

এদিকে কালাম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে শোক।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদত হোসেন মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন এমন ঘটনা খুবই দুঃখজনক।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই ‍সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনা স্থল পরিদর্শন করা হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন

সাদুল্লাপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬