বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে নিয়োগের তালিকা বাতিলের দাবিতে ইউএনওর কার্যালয়ের ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারিদের নিয়োগ তালিকা বাতিলের দাবিতে ইউএন কার্যালয়ের জালালা ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা।

তারা ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এমনকি তালিকায় ফ্যাসিস্টের নেতাকর্মীদের নামও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে উপজেলা প্রশাসন। তালিকা প্রকাশের বিষয়টি জানাজানি হলে বেলা একটার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মী এবং নিয়োগ বঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়। সেখান থেকে মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় অফিস কক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি শান্ত করেন।

এসব বিষয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তালিকায় ফ্যাসিস্টের নেতাকর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগ বঞ্চিতরা এই ঘটনা ঘটায়। তিনি অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানান।

এসব বিষয় জানতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, এক হাজারের অধিক আবেদন পড়েছিল সুপারভাইজার নিয়োগে। সরকারি নিয়ম অনুসরণ করে সেখান থেকে মেধার ভিত্তিতে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন তারাই ক্ষুদ্ধ হয়ে ভাঙচুর করছে।

জনপ্রিয়

ফুলছড়িতে নিয়োগের তালিকা বাতিলের দাবিতে ইউএনওর কার্যালয়ের ভাঙচুর

প্রকাশের সময়: ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬