বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ।

দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাদুল্লাপুর প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, ভুমিহীন নেতা কামরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল জোব্বার আকন্দ, আব্দুল কাফি সরকার, শামীম সরদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপদেষ্টা মোস্তাফিজার রহমান ফারুক, সদস্য ছোলায়মান সরকার, নয়ন কুমারসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম মানুষের কথা বলার পাশাপাশি সমাজের অসংগতি তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ পথচলায় করতোয়া পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে অতিথি ও উপস্থিত সবার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬