রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
 বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ‘৫.৭ বিল্ডিং’ এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, সকালে ৫.৭ বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে মাটিতে ঢলে পড়েন সের্গেই।
খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জনপ্রিয়

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

প্রকাশের সময়: ০৬:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬