শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মৎস্য সপ্তাহে লোক দেখানো আয়োজন, বাস্তব কার্যক্রম নিয়ে প্রশ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হলেও গাইবান্ধার সাদুল্লাপুরে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, মৎস্য সপ্তাহের নামে আনুষ্ঠানিকতা ও লোক দেখানো আয়োজন থাকলেও মাঠপর্যায়ে মৎস্যজীবী ও সাধারণ মানুষের জন্য কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

সরকারি নির্দেশনায় মৎস্য সপ্তাহে বিভিন্ন কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম, সম্প্রসারণ সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।

তবে স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, অবৈধ মাছ শিকার বন্ধ, জলাশয় রক্ষা এবং প্রকৃত মৎস্যজীবীদের সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধু দিবসকেন্দ্রিক আয়োজন করে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।

তাদের দাবি, মৎস্য সপ্তাহকে লোক দেখানো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাদুল্লাপুরের নদী-খাল-বিল ও জলাশয় রক্ষা, মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও সহায়তা এবং মাছের অভয়াশ্রম তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

স্থানীয়দের প্রশ্ন—মৎস্য সপ্তাহ যদি শুধু ব্যানার, আলোচনা সভা ও আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে মাঠপর্যায়ে এর সুফল পৌঁছাবে কবে?

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

প্রকাশের সময়: ১০:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬