সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায়ে ৮১ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায়ে ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ জরিমানা করেন।

জানা গেছে, নন্দীগ্রাম শহরের বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওটি রুম ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরও ২জনকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সবমিলিয়ে অভিযানে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

এর মধ্যে ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা, ইসলামিয়া হাসপাতালে ৫ হাজার টাকা, হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে ১০ হাজার টাকা ও সেবা হসপিটালে ৩০ হাজার টাকা জরিমানা করেন। লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদানের জন্য আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা ও আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।

জনপ্রিয়

গৃহবধূর মরদেহ উঠানে ফেলে পালালো স্বামী ও তার পরিবার

নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায়ে ৮১ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৭:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬