মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের ছোট দাউদপুরে নতুন ভোটকেন্দ্র চান এলাকাবাসী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ভোট দিতে দূরের কেন্দ্রে গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর ও গয়েশপুর দুটি মৌজা নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। এ দুটি মৌজায় নারী-পুরষ মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৭ জন। এছাড়া সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদে আরও ভোটার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে প্রায় ৭০ ভাগ ছোট দাউদপুর মৌজার বাসিন্দা। তারা ৩-৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। এতে বিশেষ করে বয়স্ক, নারী, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য এই দূরত্ব বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বর্ষা মৌসুমে রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তাই ভোটকেন্দ্র বিভক্ত করে দীর্ঘ এই ভোগান্তি লাঘবে ছোট দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভোটকেন্দ্র করার দাবি স্থানীয়দের।

এ বিষয়ে ছোট দাউদপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত ভালো। তাই ভোটার সংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে ছোট দাউদপুরে একটি নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হলে ভোটারদের ভোগান্তি অনেকটাই কমবে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র বিভক্তির জন্য ছোট দাউদপুর গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে একটি আবেদন পেয়েঠি। সেটি মাঠপর্যায়ে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬