গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রেলস্টেশনে করতোয়া ট্রেনের সঙ্গে ধাক্কায় দীপঙ্কর রাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপঙ্কর রাম দিনাজপুর জেলার বিরল থানার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।
কামারপাড়া রেলওয়ে ষ্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রফিক বলেন, ওই সময় সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া রেলস্টেশনে আন্তনগর দোলনচাঁপা টেনের ক্রসিং হচ্ছিল। এসময় ওই যুবক অসাবধানতার বশত: রেল লাইনে পার হতে গিয়ে করতোয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এদিকে এখবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, দরিদ্র পরিবারের নিহত দীপঙ্কর রাম নিজ বাড়ি হতে দোলনচাপা ট্রেনযোগে বালাসিঘাট দিয়ে ঢাকা যাচ্ছিলেন। এরইমধ্যে কামার রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান।
এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাচান বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মালা রুজু করা হয়েছে। তবে নিহতের পরিবারের কোন দাবি না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















