গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আরামবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে ১০টি ঝুটের গোডাউন। শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় ১০টি ঝুটের গোডাউন।
এছাড়া আমবাগ এলাকায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে গেছে চারটি বসতঘর ও পাঁচটি দোকান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















