শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় শুটারগান ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক 

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনা বেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব৷
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও একটি কার্তুজ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।
এসময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন বলে র‍্যাবের দাবি। এছাড়া তার বিরুদ্ধে এর আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে৷
র‍্যাব কমান্ডার আরো জানান,এ ঘটনায় শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে আনন্দ মিছিল

পাবনায় শুটারগান ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক 

প্রকাশের সময়: ০৯:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬