গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক এবং শিক্ষাবিদ-সমাজসেবায় নিবেদিত থাকা প্রয়াত আইয়ুব আলী সরকার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাদ আছোর সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত আইয়ুব আলী সরকারের ছেলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন, মসজিদ কমিটির উপদেষ্টা শফিউল ইসলাম স্বপন, সভাপতি খন্দকার রানু মিয়া, সাধারণ সম্পাদক কল্লোল মিয়া, যগ্ন সাধারণ সম্পাদক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, কোষাধ্যক্ষ মজিদুল হক টিটু, সদস্য মশিউর রহমান রিপু, দেলাত হোসেন, মানবাধিকার কর্মী টেলিজার রহমান বাচ্চু, আবু হোসেন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এতে প্রয়াত বিএনপি নেতা আইয়ুব আলী সরকারের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম। এসময় প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্যও দোয়া করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















