রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস পালিত

‘বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়’ এই শ্লোগানে গাইবান্ধায় বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস-২০২১ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলার ডেন্টাল সার্জনবৃন্দ কর্তৃক আয়োজিত এবং বিএমএ গাইবান্ধা জেলা শাখার সহযোগিতায়  শনিবার (২০ মার্চ) সকালে গাইবান্ধা সিভিল সার্জন চত্বর থেকে একটি বনার্ঢ্য র‌্যালি জেনারেল হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে সিভিল সার্জন হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএমএ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. মতিয়ার রহমান, সিনিয়র কনসাললেন্ট এনেসথেসিয়া ডা. আ খ ম আসাদুজামান, আদ-দ্বীন হাসপাতালের জেনারেল সার্জন, সহকারী অধ্যাপক ডা. এটিএম মোস্তাফিজুর রহমান, বিএমএ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. শেখ সুলতান আহম্মেদ, ডা. মিনহাজ সৌমিক, ডা. মো.  মঞ্জুরুল হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

বক্তারা বলেন, সঠিক নিয়মে নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কারের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন, মিষ্টি জাতীয় খাদ্যের পরিবর্তে স্বাস্থ্য বান্ধব খাবারে অভ্যস্থ হওয়া, ধূমপানের পাশাপাশি জর্দা বা গুলের ভয়াবহতা জানা ও ছয় মাস অন্তর বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নেওয়ার বিষয়গুলো সমাজের সব শ্রেণির মানুষের গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যসেবা বান্ধব সরকারের প্রচেষ্টায় এখন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও মানসম্মত ডেন্টাল চিকিৎসা পাওয়া যায়, পাশাপাশি কাছেই অনুমোদিত ডেন্টাল ক্লিনিক রয়েছে। ভালোভাবে খোঁজ নিয়ে চিকিৎসকের বৈধতা নিশ্চিত হয়ে চিকিৎসাকেন্দ্র নির্বাচন করলে চিকিৎসা জটিলতা এড়ানো সম্ভব। আসুন, আমরা সবাই এই দিবসকে সামনে রেখে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। জাপানের মতো আমরাও শ্লোগান তুলি, প্রকৃত যতেœর মাধ্যমে আশি বছরেও অন্তত বিশটি দাঁত সংরক্ষণ করি।

জনপ্রিয়

গাইবান্ধায় বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশের সময়: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১