পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি সাদুল্লাপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের সঞ্চলনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্রু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহ্বায়ক মাসুদ আকন্দ, শাহীন আল পারভেজ, শাহ মো. ইমরান হোসেন, একরামুল হক, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ছাইফুল ইসলামসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।
সমাবেশে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
বিজ্ঞাপন

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















