শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা ৪৫ মিনিটে গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। শিবপুর সড়কের কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। এ অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিল্ব কুমার গোস্বামী বলেন,  অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

প্রকাশের সময়: ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬