শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

ডিজেল, পেট্রোল, কেরোসিন ও অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদ, সার সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী মুসাসহ দলটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও কৃষি উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপরও পড়ে। তাই বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে সিপিবির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় জেলা সিপিবির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

প্রকাশের সময়: ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬