রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত 

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, লালমনিরহাটের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০ টায় শহরের মিশন মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলার পর্যটন সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা লালমনিরহাটের ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন স্পটগুলোর প্রচার বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জেলার পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়

লালমনিরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত 

প্রকাশের সময়: ০৬:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬