রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সদস্য অংশ নেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করেছেন। একই সঙ্গে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের ভয়ভীতি দেখানো ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

বক্তারা বলেন, মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রানা ওরফে রানীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এরপর গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ

প্রকাশের সময়: ০৬:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬