বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষিকে আধুনিকায়ন করতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপভুক্ত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশীদ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার প্রমূখ।
উপজেলার ১৩৮ টি গ্রুপের ৪ হাজার ১’শ ৪০ জন কৃষকের মাঝে ৯৭টি পাওয়ার ফ্রেশার, ২৩ টি রিপার, ২৩ টি পাওয়ার স্প্রেয়ার, ২৩টি হ্যান্ড স্প্রেয়ার, ২৩ ফুট পাম্প, ২৩ টি উইডার, ১৮টি ট্রান্সপ্লান্টার ও ৩ টি উইনোয়ার কৃষিযন্ত্রাদি বিতরণ করা হয়।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশের সময়: ০৬:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১