প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সহযোগী ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা রানী ঘোষের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ মার্চ) ঢাকা মহানগর আদালতের বিশেষ সিনিয়র জজ কে এম ইমরুল কায়েসের আদালত শুভ্রার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে পিকে হালদার দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগে শুভ্রা রানী ঘোষকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদক কার্যালয়ে নেয়া হয়।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে আছেন আলোচিত পিকে হালদার। তার বিরুদ্ধে কয়েকটি মামলা করেছে দুদক। যে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের নামে তিনি অর্থ আত্মসাৎ করেছেন সেগুলোর মধ্যে অন্যতম ওয়াকামা ইন্টারন্যাশনাল।
জাগো২৪.নেট ডেস্ক 
















