রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিলি চেকপোস্টে দুইদেশের কাস্টমসের মিষ্টি ও ফুলের শুভেচ্ছা বিনিময় 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারত হিলি ও বাংলাহিলি কাস্টমসের মধ্যে মিষ্টি ও ফুলের শুভেচ্ছা বিনিময় হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১ টা হিলি সীমান্তের শূন্যরেখার চেকপোস্টে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম ও ভারত হিলির কাস্টমসের ডিসি সন্জিদ কুমার উভয়ে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাহিলি কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, ভারত হিলি কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং হিলি সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন,
এসময় হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত হিলি ও বাংলাহিলি কাস্টমস মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম। স্বাধীনতা যুদ্ধে ভারত ছিলো আমাদের মিত্রবাহিনী। সর্বপ্রথম সেদেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতার তাদের একটা বড় অবদান রয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির বৃদ্ধি এবং ব্যবসায়ী সুসম্পর্ক গড়ার লক্ষ্যে আজকে আমাদের আয়োজন।
জনপ্রিয়

হিলি চেকপোস্টে দুইদেশের কাস্টমসের মিষ্টি ও ফুলের শুভেচ্ছা বিনিময় 

প্রকাশের সময়: ০৬:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১