দিনাজপুরের চিরিরবন্দরে সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙ্গালীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছিল। বঙ্গবন্ধু নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নিজের জীবনবাজি রেখে কাজ করে গেছেন। গতকাল ২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনী, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















