শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে  উন্নয়ন মেলা শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হওয়ায় দিনাজপুরের চিরিরবন্দরে র‌্যালি, আলোচনা সভা ও দুইদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এসময় বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর মেলা উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, সারাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রতিটি েেক্ষত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে। একটি কুচক্রি মহল সরকারের উন্নয়নকে ও দেশপ্রেমকে ভয় পেয়ে তা নস্যাৎ করতে মাঠে নেমেছে।  শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় র‌্যালি পূর্বক ফিতা কেটে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল বলেন, কোন অপশক্তি সরকারের উন্নয়ন কার্যক্রমকে ঠেকাতে পারবে না। দলীয় ও প্রশাসনিকভাবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে  উন্নয়ন মেলা শুরু

প্রকাশের সময়: ০৪:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১