চাঁদপুরের হাজীগঞ্জে মনোরমা সূত্রধর (৬০) নামের এক বিধবা নারীর মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম রাজারগাঁও তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। মনোরমা সূত্রধর মৃত হরেন্দ্র সূত্রধরের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মৃত নারী দুই মেয়ে ও এক ছেলের জননী। মেয়েদেরকে বিয়ে দিয়ে ছেলে গৌরাঙ্গ সূত্রধর আর ছেলের বউ নিয়ে স্বামীর ভিটায় বসবাস করতেন মনোরমা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে ছেলে বাড়িতে এসে জানতে পারেন তার মা মারা গেছেন। তবে মৃত্যুর পর ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে বাড়ির এবং প্রতিবেশীদের মনে গুঞ্জন সৃস্টি হয়েছে। অনেকে বলছেন পুত্রবধুই হত্যা করেছে মনোরমাকে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।
এদিকে মনোরমা সূত্রধরের মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন রাজাগাঁওয়ে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধু।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, ’সার্কেল স্যারসহ আমরা ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল তৈরি শেষে বিস্তারিত বলা যাবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাঁদপুর 
















