গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সেলিম মিয়া (১৭)নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
শনিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা মোড়ে এ দুর্ঘটনায় আহত হয় সেলিম। এর পর সন্ধ্যার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত সেলিম মিয়া গোবিন্দগঞ্জ পৌরশহরের চাষকপাড়া গ্রামের মৃত কেক মন্ডলের ছেলে।
স্বজনরা জানায়, শরিবার দুপরে বগুড়াগামী বিশাল নামে একটি যাত্রীবাহী বাস চারমাথা মোড়ে পৌঁছালে বাইসাইকেল আরোহী সেলিমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ঘটনার সময় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















