করোনাভাইরাস সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গাইবান্ধায় কঠোর অবস্থানে প্রশাসন। এরই অংশ হিসেবে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়ে।
শনিবার ( ৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধার শহরসহ পাশ্ববর্তী এলাকা সমূহে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েস উদ্দিন। এসময় দুটি কোচিং সেন্টারকে ৬ হাজার টাকা ও মাস্ক না পরার অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়। তবে অর্থদণ্ড প্রাপ্তদের নাম-ঠিকানা জানান নি সংশ্লিষ্ট প্রশাসন।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষের স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হচ্ছে। সেই সঙ্গে সরকারি নিদের্শনা অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এমন অভিযান চলমান থাকবে বলে জানা ডিসি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















