সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে শিক্ষকদের বাড়িতে থাকার নির্দেশ

 করোনাভাইরাসের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসার নির্দেশনা থাকলেও তা বাতিল করা হচ্ছে। লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করার বিষয়ে রোববার (৪ এপ্রিল) নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম বলেন, ‘সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউনে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এ ছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।
তিনি বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাফতরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।
একই নির্দেশনা স্কুল-কলেজগুলোতেও দেয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

লকডাউনে শিক্ষকদের বাড়িতে থাকার নির্দেশ

প্রকাশের সময়: ১১:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১