সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজির হারের দিনে নেইমারের লাল কার্ড

ফ্রেন্স লিগ ওয়ানে মাত্র চার পয়েন্টের ব্যবধান লিগের শীর্ষ চার দলের মধ্যে। লিগে এখনও আট ম্যাচ বাকি থাকতেই এমন প্রতিদ্বন্দ্বিতাই চলছে দলগুলোর মধ্যে। শীর্ষ দুই দল পিএসজি ও লিলের পয়েন্ট ৬৩। মোনাকো ৬২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের তিনে।
এমন অবস্থায় শীর্ষ স্থানের জন্য লড়াই করতেই নেমেছিল পিএসজি ও লিলে।
আন্তর্জাতিক ফুটবলে বিরতির আগেই চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমারও ছিলেন এদিন। এর আগে লিওঁর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন নেইমার। দলের ৪-২ গোলের জয়েও কোনো অবদান ছিল না। ফেব্রুয়ারির পর এই প্রথম মূল একাদশে খেলতে নেমেছিলেন তিনি।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন নেইমার। পাননি কোনো গোলের দেখা। উল্টো মেজাজ হারিয়ে ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ২০২০ সালের পর থেকে এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন নেইমার। ফ্রেঞ্চ লিগে এই সময়ে তার চেয়ে বেশি লাল কার্ড দেখেননি কেউ। মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে পিএসজি। লিগে আবার শীর্ষে উঠে গেছে লিলে।
এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ম্যাচের ১৯ মিনিটের মধ্যেই আরও দুজন নাম লিখিয়েছেন রেফারির হলুদ কার্ডে। ২০ মিনিটেই ধাক্কা খেল পিএসজি। কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড একদম গোলমুখে বল পেয়ে দলকে এগিয়ে দেন।
এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ওদিকে লিলের জালোকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। দুই দলই যোগ করা সময়ে একজন কম খেলোয়াড় নিয়ে খেলেছে। শেষ পর্যন্ত ৮ হলুদ কার্ড ও দুই লাল কার্ডের ম্যাচে আর ফেরা হয়নি পিএসজির।

পিএসজির হারের দিনে নেইমারের লাল কার্ড

প্রকাশের সময়: ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১